Close Menu
BN Trick
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    BN Trick
    Button
    • Home
    • Gold Price Today
    • Telecom
    • Science and Technology
    • Health
    • Education
    • Business
    • Ramadan Calendar 2026
    • Others
    BN Trick
    Home»Others»চাকরির আবেদন পত্র লেখার নিয়ম
    Others

    চাকরির আবেদন পত্র লেখার নিয়ম

    AdminBy AdminFebruary 8, 2026No Comments7 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    চাকরির আবেদন পত্র লেখার নিয়ম.png
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    চাকরির দরখাস্ত বা আবেদনপত্র একটি আনুষ্ঠানিক চিঠি, যা একজন চাকরিপ্রার্থী তার যোগ্যতা, দক্ষতা ও আগ্রহ প্রকাশের জন্য কোনো প্রতিষ্ঠান বা অফিসে জমা দেয়। একটি সুন্দর ও সঠিকভাবে লেখা আবেদনপত্র প্রার্থীর ভাষা দক্ষতা, ব্যক্তিত্ব এবং পেশাগত মনোভাব তুলে ধরে। তাই ভালোভাবে আবেদনপত্র লিখতে জানা প্রত্যেক চাকরিপ্রার্থীর জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই আর্টিকেলে আমরা চাকরির আবেদন পত্র লেখার নিয়ম ও প্রয়োজনীয় বিষয়গুলো নিয়ে আলোচনা করবো।

    Table of Contents

    Toggle
    • চাকরির আবেদন পত্র বা দরখাস্ত লেখার নিয়ম
      • জুনিয়র অফিসার পদে চাকরির জন্য আবেদনপত্র
      • এনজিও চাকরির জন্য আবেদনপত্র
      • কোম্পানির চাকরির জন্য আবেদন পত্র
      • সরকারি চাকরির জন্য আবেদন পত্র

    চাকরির আবেদন পত্র বা দরখাস্ত লেখার নিয়ম

    আবেদনপত্র একটি আনুষ্ঠানিক চিঠি হওয়ায় এর ভাষা ও বিন্যাস অবশ্যই পরিষ্কার, ভদ্র এবং শুদ্ধ হতে হয়। সাধারণত একটি আবেদনপত্রে কিছু নির্দিষ্ট অংশ থাকে, যেগুলো ঠিকভাবে অনুসরণ করে আবেদনপত্র লিখতে হয়। যেমন:

    ১) তারিখ: ২/০১/২০২৬ ইং 

    ২) প্রাপকের ঠিকানা: যার কাছে আবেদনপত্র পাঠানো হয়, তার পদবি এবং সংশ্লিষ্ট অফিস বা প্রতিষ্ঠানের ঠিকানা স্পষ্টভাবে উল্লেখ করতে হয়।

    ৩) বিষয়: এক লাইনে আবেদনপত্রের মূল উদ্দেশ্য স্পষ্টভাবে উল্লেখ করতে হয়।

    ৪) সম্ভাষণ: এই অংশে সাধারণত মহাশয় বা স্যার ইত্যাদি শব্দ ব্যবহার করা হয়।

    ৫) মূল বক্তব্য: আবেদনপত্রে সাধারণত তিনটি অনুচ্ছেদে লেখা হয়।

    • প্রথম অনুচ্ছেদে আবেদন করার কারণ এবং বিজ্ঞপ্তির সূত্র উল্লেখ করা হয়।
    • দ্বিতীয় অনুচ্ছেদে নিজের যোগ্যতা, শিক্ষা, অভিজ্ঞতা ও দক্ষতার কথা উল্লেখ করা হয়।
    • তৃতীয় অনুচ্ছেদে ভদ্রভাবে আবেদন গ্রহণের অনুরোধ জানানো হয় এবং আশাবাদ প্রকাশ করা হয়।

    ৬) চিঠির শেষভাগ ও স্বাক্ষর : যেমন বিনীত বা আপনার বিশ্বস্ত ইত্যাদি লেখা হয় এবং এর নিচে নিজের নাম ও স্বাক্ষর দিতে হয়।

    ৭) সংযুক্তি: দরখাস্তের সঙ্গে যে সমস্ত ডকুমেন্ট জমা দেওয়া হয়েছে তার তালিকা।

    জুনিয়র অফিসার পদে চাকরির জন্য আবেদনপত্র

    ৪ জানুয়ারি, ২০২৬

    ব্যবস্থাপনা পরিচালক

    জনতা ব্যাংক লিমিটেড

    প্রধান কার্যালয়, রাজশাহী

    বিষয়ঃ জুনিয়র অফিসার পদে আবেদন।

    জনাব ,

    বিনীত নিবেদন, এই যে আমি গত ০১ জানুয়ারি ২০২৬ তারিখে ‘প্রথম আলো’ পত্রিকায় প্রকাশিত এক বিজ্ঞাপনের মাধ্যমে জানতে পারলাম যে, জুনিয়র অফিসার পদে কিছু সংখ্যক লোক নিয়োগ করা হবে। আমি উক্ত পদের একজন প্রার্থী হিসেবে সদয় বিবেচনার জন্য আমার যোগ্যতা সম্পর্কিত তথ্যাবলী নিচে উপস্থাপন করলাম।

    ১. নাম: মো. আসিফ বাবু

    ২. পিতার নাম: মো. শহিদুল হোসেন

    ৩. মাতার নাম: মোছা. আয়েশা খাতুন 

    ৪. স্থায়ী ঠিকানা: গ্রাম –দিঘা, ডাকঘর – শুকটিগাছা, উপজেলা –আত্রাই, জেলা – নওগাঁ

    ৫. বর্তমান ঠিকানা: ৩ নং আহসানগঞ্জ, আত্রাই

    ৬. মোবাইল নম্বর: ০১৭********

    ৭. ই-মেইল: asifbabu@gmail.com

    ৮. জন্মতারিখ: ১ জানুয়ারি, ২০০১

    ৯. জাতীয়তা: বাংলাদেশী

    ১০. ধর্ম: ইসলাম

    ১১. বৈবাহিক অবস্থা: অবিবাহিত

    শিক্ষাগত যোগ্যতা

    পরীক্ষার নাম প্রতিষ্ঠান বোর্ড/বিশ্ববিদ্যালয় পাশের বছর ফলাফল
    এস.এস.সি আত্রাই হাই স্কুল রাজশাহী ২০১৪ জিপিএ ৫.০০
    এইচ.এস.সি আত্রাই কলেজ রাজশাহী ২০১৬ জিপিএ ৫.০০
    বিবিএ (হিসাববিজ্ঞান) রাজশাহী বিশ্ববিদ্যালয় রাজশাহী ২০২০ সিজিপিএ ৩.৯০

    অভিজ্ঞতা

    ইন্টার্নশিপ অভিজ্ঞতা: এক্সিম ব্যাংক, কুষ্টিয়া শাখায় ৬ মাসের ইন্টার্নশিপ সম্পন্ন।

    দক্ষতা: অফিস ব্যবস্থাপনা ও কম্পিউটার সফটওয়্যারে পারদর্শিতা।

    ভাষাগত দক্ষতা

    বাংলা ও ইংরেজিতে সাবলীল।

    রেফারেন্স

    ১. অধ্যাপক ড. ক, চেয়ারম্যান, হিসাববিজ্ঞান বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়।

    ২. জনাব মো. খ, ব্যবস্থাপক, এক্সিম ব্যাংক, রাজশাহী শাখা।

    অতএব, জনাবের নিকট বিনীত অনুরোধ যে, উল্লিখিত বিষয়সমূহ বিবেচনা করে আমাকে উক্ত পদে নিয়োগ প্রদান করলে, আমি আমার মেধা ও দক্ষতা দ্বারা দায়িত্ব পালনে সর্বদা সতর্ক ও নিষ্ঠাবান থাকবো।

    বিনীত নিবেদক,

    খ (এখানে আপনার স্বাক্ষর দিতে হবে)

    সংযুক্তিঃ

    • সকল শিক্ষাগত যোগ্যতার সনদের সত্যায়িত কপি।
    • জাতীয় পরিচয়পত্রের কপি এবং পাসপোর্ট সাইজ রঙিন ছবি (২ কপি)
    • ব্যাংক ড্রাফট।
    • চারিত্রিক সনদ ও নাগরিকত্ব সনদের সত্যায়িত কপি।

    আবেদনপত্র লেখার সময় কিছু গুরুত্বপূর্ণ টিপস

    ১) বানান ও ব্যাকরণে কোনো ভুল যেন না থাকে।

    ২) ভাষা সংক্ষিপ্ত, ভদ্র এবং প্রাঞ্জল হওয়া উচিত।

    ৩) আমি, শব্দের ব্যবহার সীমিত রাখা উচিত।

    ৪) আবেদনপত্রে অপ্রয়োজনীয় বা অতিরিক্ত তথ্য না দেওয়া উচিত।

    ৫) জীবনবৃত্তান্তটি পরিষ্কারভাবে ফরম্যাট করা উচিত।

    এনজিও চাকরির জন্য আবেদনপত্র

    ব্র্যাক (BRAC) এনজিও / আশা এনজিও চাকরির আবেদন পত্র লেখার নিয়ম

    তারিখ: ৪ জানুয়ারি, ২০২৬

    নির্বাহী পরিচালক

    ব্র্যাক বাংলাদেশ

    প্রধান কার্যালয়, রাজশাহী

    বিষয়: ফিল্ড অফিসার পদে আবেদন।

    মহাশয়,

    দৈনিক প্রথম আলো পত্রিকায় প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানতে পারি যে, আপনার প্রতিষ্ঠানে “ফিল্ড অফিসার” পদে কিছু শূন্যপদ রয়েছে। আমি উক্ত পদে আবেদন জানাচ্ছি।

    আমি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছি। গ্রামীণ উন্নয়ন প্রকল্পে দুই বছরের কর্মঅভিজ্ঞতা রয়েছে। মাঠ পর্যায়ে কাজ করার আগ্রহ আছে এবং দরিদ্র জনগোষ্ঠীর সামাজিক উন্নয়নে অবদান রাখার জন্য আন্তরিকভাবে প্রতিশ্রুতিবদ্ধ।

    অতএব, আমার আবেদনটি সদয় বিবেচনা করে আমাকে ফিল্ড অফিসার পদে নিয়োগের সুযোগ দিলে কৃতজ্ঞ থাকব।

    বিনীত,

    (স্বাক্ষর)

    নামঃ 

    মোবাইল: ০১৭********

    ই-মেইল: asifbabu@gmail.com

    ব্যক্তিগত তথ্য (Personal Information)

    নাম: 

    পিতার নাম: 

    মাতার নাম: 

    স্থায়ী ঠিকানা: 

    বর্তমান ঠিকানা: 

    মোবাইল:

    ই-মেইল:

    জন্মতারিখ: 

    জাতীয়তা: 

    ধর্ম: 

    বৈবাহিক অবস্থা:

    শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification)

    পরীক্ষার নাম প্রতিষ্ঠান বোর্ড/বিশ্ববিদ্যালয় পাশের বছর ফলাফল
    এস.এস.সি আত্রাই হাই স্কুল রাজশাহী ২০১৪ জিপিএ ৫.০০
    এইচ.এস.সি আত্রাই কলেজ রাজশাহী ২০১৬ জিপিএ ৪.৭৫
    বিবিএ (সমাজবিজ্ঞান) রাজশাহী বিশ্ববিদ্যালয় রাজশাহী ২০২০ সিজিপিএ ৩.৯০

    কর্ম অভিজ্ঞতা (Work Experience)

    ফিল্ড অফিসার -গ্রামীণ উন্নয়ন ফাউন্ডেশন (২০২১ – ২০২৩)

    • দরিদ্র জনগোষ্ঠীর উন্নয়ন প্রকল্পে মাঠ পর্যায়ে কাজ করা।
    • মহিলা ও শিশু উন্নয়ন কর্মসূচিতে সমন্বয় করা।
    • প্রকল্প প্রতিবেদন প্রস্তুত ও তথ্য সংগ্রহে দক্ষতা অর্জন।

    কম্পিউটার ও ভাষাগত দক্ষতা (Skills)

    • মাইক্রোসফট অফিস (Word, Excel, PowerPoint), ইন্টারনেট এবং ই-মেইল ব্যবহারে পারদর্শী।
    • বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল।

    ব্যক্তিগত গুণাবলি (Personal Qualities)

    • দলগতভাবে কাজের মানসিকতা।
    • সৎ, দায়িত্বশীল ও পরিশ্রমী।
    • সমাজসেবামূলক কাজে আগ্রহী।
    • নেতৃত্ব ও যোগাযোগ দক্ষতা।

    রেফারেন্স (Reference)

    ১. 

    ২.

    সংযুক্তিঃ

    ১. জীবনবৃত্তান্ত (Bio-data / CV)

    ২. শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের কপি

    ৩. অভিজ্ঞতার সনদ (যদি থাকে)

    ৪.  জাতীয় পরিচয়পত্রের কপি

    ৫. ছবি (১ কপি)

    Read Also: বাংলাদেশ সুপ্রিম কোর্ট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

    কোম্পানির চাকরির জন্য আবেদন পত্র

    তারিখ:

    ৪ জানুয়ারি, ২০২৬

    প্রাপকের ঠিকানা:

    মাননীয় ব্যবস্থাপনা পরিচালক

    গ্লোবাল ট্রেডিং কোম্পানি লিমিটেড

    ঢাকা

    বিষয়: অফিস সহকারী পদে আবেদন।

    মহাশয়,

    দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত বিজ্ঞপ্তির মাধ্যমে জানতে পারি যে, আপনার প্রতিষ্ঠানে অফিস সহকারী পদে কিছু শূন্যপদ রয়েছে। আমি উক্ত পদে নিয়োগের জন্য বিনীতভাবে আবেদন করছি।

    আমি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ব্যবস্থাপনা (Management) বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেছি। অফিস ব্যবস্থাপনা, ডকুমেন্ট হ্যান্ডলিং এবং কম্পিউটার পরিচালনায় অভিজ্ঞতা রয়েছে। দায়িত্বশীল, পরিশ্রমী এবং অফিসের কাজ দক্ষতার সঙ্গে সম্পাদন করার মানসিকতা রাখি।

    অতএব, আমার আবেদনটি সদয় বিবেচনা করে আমাকে অফিস সহকারী পদে নিয়োগের সুযোগ দিলে কৃতজ্ঞ থাকব।

    বিনীত,

    (স্বাক্ষর)

    মো. আসিফ বাবু

    মোবাইল: ০১৭********

    ই-মেইল: asifbabu@gmail.com

    ব্যক্তিগত তথ্য (Personal Information)

    নাম: 

    পিতার নাম: 

    মাতার নাম: 

    স্থায়ী ঠিকানা:

    বর্তমান ঠিকানা: 

    মোবাইল: 

    ই-মেইল:

    জন্মতারিখ: 

    জাতীয়তা: 

    ধর্ম:

    বৈবাহিক অবস্থা: 

    শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification)

    পরীক্ষার নাম প্রতিষ্ঠান বোর্ড/বিশ্ববিদ্যালয় পাশের বছর ফলাফল
    এস.এস.সি আত্রাই হাই স্কুল রাজশাহী ২০১৬ জিপিএ ৪.২৪
    এইচ.এস.সি আত্রাই কলেজ রাজশাহী ২০১৮ জিপিএ ৫.০০
    বিবিএ (ব্যবস্থাপনা) রাজশাহী বিশ্ববিদ্যালয় রাজশাহী ২০২২ সিজিপিএ ৩.৭০

    কর্ম অভিজ্ঞতা (Work Experience)

    অফিস সহকারী – গ্লোবাল ট্রেডিং কোম্পানি (২০২০ – ২০২৩)

    অফিস ফাইল, চিঠিপত্র ও রিপোর্ট পরিচালনা করা।

    দৈনন্দিন প্রশাসনিক কাজে সহায়তা প্রদান।

    ক্লায়েন্টদের সাথে যোগাযোগ রাখা এবং তথ্য ব্যবস্থাপনা করা।

    ইন্টার্ন -ব্র্যাক হেড অফিস (২০১৯)

    • ডেটা এন্ট্রি ও ডকুমেন্ট প্রক্রিয়াকরণে সহায়তা করা।
    • অফিস সফটওয়্যার ব্যবহারে অভিজ্ঞতা অর্জন।

    দক্ষতা (Skills)

    • এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট এবং ইন্টারনেট ব্যবহারে দক্ষ।
    • দ্রুত টাইপিং দক্ষতা (বাংলা ও ইংরেজি)।
    • যোগাযোগ দক্ষতা এবং দলগতভাবে কাজ করার মানসিকতা।

    ব্যক্তিগত গুণাবলি (Personal Qualities)

    • দায়িত্বশীল ও পরিশ্রমী
    • সময়ানুবর্তী ও সংগঠিত
    • অফিসিয়াল কাজে যত্নবান
    • শেখার আগ্রহ ও পেশাগত মনোভাবসম্পন্ন

    রেফারেন্স (Reference)

    ১. জনাব ——

    ম্যানেজার (অপারেশনস), গ্লোবাল ট্রেডিং কোম্পানি

    মোবাইল: ০১৭********

    ২. —– 

    প্রভাষক, ব্যবস্থাপনা বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়

    মোবাইল: ০১৮******** 

    ঘোষণা (Declaration)

    আমি এই মর্মে ঘোষণা করছি যে, উপরোল্লিখিত তথ্যাবলি সম্পূর্ণ সত্য ও যথাযথ।

    স্বাক্ষর: ___________________

    তারিখ: ___________________

    সংযুক্তিঃ

    ১. জীবনবৃত্তান্ত (Bio-data / CV)

    ২. শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের কপি

    ৩. অভিজ্ঞতার সনদ (যদি থাকে)

    ৪. জাতীয় পরিচয়পত্রের কপি

    ৫. ছবি (১ কপি)

    সরকারি চাকরির জন্য আবেদন পত্র

    তারিখ:

    ৪ জানুয়ারি, ২০২৬

    মাননীয় জেলা প্রশাসক

    মানবসম্পদ শাখা

    কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়

    বিষয়: অফিস সহকারী পদে নিয়োগের জন্য আবেদন।

    মহাশয়,

    দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত বিজ্ঞপ্তির মাধ্যমে জানতে পারি যে, আপনার প্রতিষ্ঠানে অফিস সহকারী পদে কিছু শূন্যপদ রয়েছে। আমি উক্ত পদে নিয়োগের জন্য বিনীতভাবে আবেদন করছি।

    আমি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ব্যবস্থাপনা (Management) বিষয়ে স্নাতক ডিগ্রি লাভ করেছি। আমি অফিস কার্যক্রম শৃঙ্খলাবদ্ধ ও দক্ষতার সঙ্গে সম্পাদন করতে সক্ষম। এছাড়া অফিস ব্যবস্থাপনা ও কম্পিউটার ব্যবহারে মৌলিক জ্ঞান রয়েছে।

    অতএব, আমার আবেদনটি সদয় বিবেচনা করে আমাকে অফিস সহকারী পদে নিয়োগের সুযোগ দিলে চিরকৃতজ্ঞ থাকব।

    বিনীত,

    (স্বাক্ষর)

    নাম–

    ব্যক্তিগত তথ্য (Personal Information)

    নাম: 

    পিতার নাম: 

    মাতার নাম: 

    স্থায়ী ঠিকানা:

    বর্তমান ঠিকানা: 

    মোবাইল: 

    ই-মেইল:

    জন্মতারিখ:

    জাতীয়তা: 

    ধর্ম:

    বৈবাহিক অবস্থা: 

    শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification)

    পরীক্ষার নাম প্রতিষ্ঠান বোর্ড/বিশ্ববিদ্যালয় পাশের বছর ফলাফল
    এস.এস.সি আত্রাই হাই স্কুল রাজশাহী ২০১৪ জিপিএ ৪.০০
    এইচ.এস.সি আত্রাই কলেজ রাজশাহী ২০১৬ জিপিএ ৪.২৫
    বিবিএ (ব্যবস্থাপনা) রাজশাহী বিশ্ববিদ্যালয় রাজশাহী ২০২০ সিজিপিএ ৩.৮০

    কর্ম অভিজ্ঞতা (Work Experience)

    অফিস সহকারী – গ্লোবাল ট্রেডিং কোম্পানি (২০২০ – ২০২৩)

    সংযুক্তিঃ

    ১. জীবনবৃত্তান্ত (Bio-data)

    ২. শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের সত্যায়িত কপি

    ৩. অভিজ্ঞতার সনদ (যদি থাকে)

    ৪. জাতীয় পরিচয়পত্রের কপি

    ৫. সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি

    চাকরির আবেদনপত্র বা দরখাস্ত হলো নিয়োগকর্তার কাছে চাকরিপ্রার্থীর প্রথম পরিচয়। তাই এটি পরিপাটি, সংক্ষিপ্ত ও পেশাদারভাবে লেখা উচিত। সুন্দরভাবে লেখা আবেদনপত্র ও জীবনবৃত্তান্ত চাকরিপ্রার্থীর যোগ্যতা তুলে ধরে এবং নিয়োগকর্তার কাছে তাকে আলাদা করে উপস্থাপন করে।

    Read More: ওয়ালটন স্মার্ট টিভি 32 ইঞ্চি প্রাইস ইন বাংলাদেশ ২০২৬

    এনজিও চাকরির জন্য আবেদনপত্র কোম্পানির চাকরির জন্য আবেদন পত্র চাকরির আবেদন পত্র বা দরখাস্ত লেখার নিয়ম চাকরির আবেদন পত্র লেখার নিয়ম জুনিয়র অফিসার পদে চাকরির জন্য আবেদনপত্র সরকারি চাকরির জন্য আবেদন পত্র
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Admin
    • Website

    bntrick.com হল বাংলা ভাষায় একটি অন্যতম বাংলা ব্লগ ওয়েবসাইট , যেখানে আমরা দক্ষ লেখকের মাধ্যমে প্রতিনিয়ত বিভিন্ন শিক্ষা ও সচেতনতা মূলক ব্লগ প্রকাশ করি যা ইউনিক ও সবার জন্যে উন্মুক্ত।

    Related Posts

    ২৫০+ হিন্দু ছেলেদের নাম অর্থসহ ২০২৬

    February 4, 2026

    ওয়ালটন স্মার্ট টিভি 32 ইঞ্চি প্রাইস ইন বাংলাদেশ ২০২৬

    February 3, 2026

    ৩০০+ হিন্দু মেয়েদের নাম অর্থসহ ২০২৬

    February 1, 2026
    Leave A Reply Cancel Reply

    Search
    Recent Posts
    • পাকিস্তান জাতীয় ক্রিকেট দল বনাম ভারত জাতীয় ক্রিকেট দল ম্যাচের স্কোরকার্ড
    • বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল বনাম আয়ারল্যান্ড ক্রিকেট দল ম্যাচের স্কোরকার্ড
    • ভারত জাতীয় ক্রিকেট দল বনাম দক্ষিণ আফ্রিকা জাতীয় ক্রিকেট দল ম্যাচের স্কোরকার্ড
    • ঘুমের ওষুধের নাম,দাম এবং খাওয়ার নিয়ম
    • Vahika Login: Complete Guide for Businesses and Individuals
    Categories
    • Business
    • Cricket
    • Education
    • Game
    • Gold Price Today
    • Health
    • life style
    • News
    • Others
    • Science and Technology
    • Sports
    • Technology
    • Telecom
    • Uncategorized
    • সোশ্যাল মিডিয়া
    • স্বাস্থ্য
    © 2023 - 2026 BN Trick
    • Terms Conditions
    • Privacy Policy
    • Contact US
    • About US

    Type above and press Enter to search. Press Esc to cancel.