Close Menu
BN Trick
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    BN Trick
    Button
    • Home
    • Gold Price Today
    • Telecom
    • Science and Technology
    • Health
    • Education
    • Business
    • Ramadan Calendar 2026
    • Others
    BN Trick
    Home»Others»Nesco প্রিপেইড বিল চেক করার নিয়ম
    Others

    Nesco প্রিপেইড বিল চেক করার নিয়ম

    AdminBy AdminFebruary 1, 2026Updated:February 1, 2026No Comments4 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Nesco প্রিপেইড বিল চেক করার নিয়ম
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    (NESCO) হলো রাষ্ট্রীয় মালিকানাধীন একটি স্মার্ট ইউটিলিটি সেবা। ডিজিটাল ব্যবস্থাপনার কারণে আপনি অনলাইনে https://prepaid.nesco.gov.bd/ সাইট বা NESCO মোবাইল অ্যাপ ব্যবহার করে প্রিপেইড বিল চেক করতে পারেন।

    এছাড়াও, আপনি মিটারে 037 বা 37 কোড ডায়াল করে, বিকাশ, নগদ বা রকেট একাউন্ট ব্যবহার করে, অথবা 9555 নম্বরে এসএমএস পাঠিয়ে NESCO প্রিপেইড বিল চেক করতে পারবেন। এই আর্টিকেলে আমরা বিল ও ব্যালেন্স যাচাই করার সকল পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করবো।

    Table of Contents

    Toggle
    • নেসকো বিদ্যুৎ বিল দেখার নিয়ম
      • বিকাশ অ্যাপ ব্যবহার করে নেসকো বিল চেক
      • Nagad অ্যাপের মাধ্যমে Nesco বিল চেক করার নিয়ম
      • রকেট অ্যাপের মাধ্যমে নেসকো বিল চেক করার উপায়
      • Nesco অ্যাপ দ্বারা Nesco প্রিপেইড বিল চেক করার নিয়ম
      • মোবাইল এসএমএস এর মাধ্যমে nesco প্রিপেইড বিল চেক
      • Nesco প্রিপেইড মিটার বিল চেক কোডের তালিকা
      • নেসকো প্রিপেইড মিটার যোগাযোগ নম্বর

    নেসকো বিদ্যুৎ বিল দেখার নিয়ম

    আপনি শুধুমাত্র NESCO প্রিপেইড মিটার ব্যবহারকারী হলে তবেই প্রিপেইড মিটার বিল চেক করতে পারবেন। অন্যথায় কনজ্যুমার হিসেবে লগইন করা সম্ভব নয়। নেসকো বিদ্যুৎ বিল দেখার বেশ কয়েকটি উপায় রয়েছে যেগুলো নিচে দেওয়া হলো:

    • বিকাশ অ্যাপ ব্যবহার করে।
    • নগদ অ্যাপ ব্যবহার করে।
    • রকেট অ্যাপ ব্যবহার করে।
    • Nesco মোবাইল অ্যাপ ব্যবহার করে।
    • মোবাইল SMS এর মাধ্যমে।

    বিকাশ অ্যাপ ব্যবহার করে নেসকো বিল চেক

    বিকাশ অ্যাপ ব্যবহার করে বা Bkash-এর USSD কোড ডায়াল করে NESCO বিল বা ব্যালেন্স চেক করার উপায় হলো:

    প্রথমে আপনার বিকাশ অ্যাপে লগইন করুন, পে বিল’ অপশনে যান, সেখান থেকে বিদ্যুৎ অপশন এ ক্লিক করে Nesco Prepaid সিলেক্ট করুন। তারপর আপনার কাস্টমার নম্বর/ মিটার আইডি দিন। নিচের ঘরে কাস্টমার কন্টাক্ট নম্বর দিয়ে পরবর্তী ধাপে যান: এরপর রিচার্জের পরিমাণ লিখে ধারাবাহিকভাবে বিকাশ পিন কোড দিয়ে ও ট্যাপ করে রেখে পেমেন্ট সম্পন্ন করুন।

    পেমেন্ট সম্পন্ন হলে একটি কনফার্মেশন মেসেজ আসবে। এরপর বিকাশের পে বিল রিসিট বা টোকেন ডাউনলোড করে NESCO প্রিপেইড বিল চেক করতে পারবেন।

    অথবা বিকাশের *USSD কোড 247# ডায়াল করে ধারাবাহিকভাবে আপনার প্রিপেইড মিটারে রিচার্জ করুন। তারপর কনফার্মেশন মেসেজ আসলে NESCO প্রিপেইড মিটারের বিল দেখতে পাবেন।

    Nagad অ্যাপের মাধ্যমে Nesco বিল চেক করার নিয়ম

    নগদ অ্যাপের মাধ্যমে প্রিপেইড মিটারের বিল চেক করতে, প্রথমে আপনার নগদ অ্যাপে লগইন করুন। এরপর—

    • নগদ অ্যাপ থেকে পে বিল অপশনে যান।
    • এরপর বিদ্যুৎ অপশনে ক্লিক করুন।
    • NESCO Prepaid সিলেক্ট করুন।
    • আপনার মিটার নম্বর লিখুন।
    • রিচার্জের পরিমাণ লিখে বিল পেমেন্ট সম্পন্ন করুন।

    তারপর ব্যালেন্স চেক করুন’ অপশন দেখতে পাবেন। সেখান থেকে NESCO প্রিপেইড মিটারের বিল বা ব্যালেন্স চেক করতে পারবেন।

    এছাড়াও, নগদ অ্যাপ ব্যবহার না করে সরাসরি USSD কোড ডায়াল করে NESCO বিল চেক করার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন।

    • আপনার নগদ একাউন্টের সিম থেকে *167# ডায়াল করুন।
    • মেন্যু থেকে ‘Pay Bill’ অপশনে যান।
    • এরপর ‘Electricity’ সিলেক্ট করুন।
    • ‘NESCO Prepaid’ সিলেক্ট করুন।
    • আপনার মিটার নম্বর লিখে সঠিকভাবে পেমেন্ট সম্পন্ন করুন।

    পেমেন্ট সম্পন্ন হওয়ার পর একটি Successful মেসেজ আসবে। সেখানে বিল চেক করতে 1 লিখে Send বাটনে ক্লিক করুন। এভাবেই আপনি আপনার NESCO প্রিপেইড বিল চেক করতে পারবেন।

    রকেট অ্যাপের মাধ্যমে নেসকো বিল চেক করার উপায়

    রকেট অ্যাপের মাধ্যমে নেসকো বিল চেক করতে প্রথমে অ্যাপ ইন্সটল করে আপনার একাউন্ট লগইন করুন। এরপর নিচের ধাপগুলো অনুসরণ করুন-

    • ড্যাশবোর্ড থেকে ‘বিল পে’ অপশনে যান।
    • বিভাগ অপশন থেকে ‘ইউটিলিটি’ সিলেক্ট করুন।
    • এরপর NESCO অপশনে ক্লিক করুন।
    • আপনার ‘NESCO Consumer Account Number’ লিখুন।
    • বিলিং মাস ও বছর সিলেক্ট করুন।
    • এরপর মোবাইল নম্বর প্রদান করুন।
    • সব তথ্য দিয়ে এগিয়ে যান এবং ‘বৈধত করুন’ বোতামে ক্লিক করুন।

    উপরের পদ্ধতি অনুসরণ করে আপনি Nesco Bill চেক করতে পারবেন।

    Nesco অ্যাপ দ্বারা Nesco প্রিপেইড বিল চেক করার নিয়ম

    ইতিপূর্বে নেসকোর কোনো প্রাতিষ্ঠানিক মোবাইল অ্যাপ্লিকেশন ছিল না। তবে বর্তমানে গুগল প্লে স্টোরে NESCO নামে একটি মোবাইল অ্যাপ্লিকেশন পাওয়া যায়।

    এই অ্যাপ্লিকেশনটিতে আপনি নেসকো কনজ্যুমার পোর্টালের ওয়েবসাইটের ফিচারগুলো পাবেন। যেমন—

    • নেসকো বিল যাচাই।
    • নেসকো বিল পরিশোধ।
    • রিচার্জ ইতিহাস।
    • ইমারজেন্সি ব্যালেন্স গ্রহণ।

    পাশাপাশি কনজ্যুমার লগইন করে আরো নতুন ফিচার পেতে পারেন।

    মোবাইল এসএমএস এর মাধ্যমে nesco প্রিপেইড বিল চেক

    নেসকো প্রিপেইড বিল SMS-এর মাধ্যমে যাচাই করার জন্য, মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন:NESCO <space> বিল <space> প্রিপেইড মিটার নম্বর/কনজ্যুমার একাউন্ট নম্বর এরপর পাঠিয়ে দিন 9555 নম্বরে। কিছুক্ষণ পর একটি রিপ্লাই মেসেজ আসবে, যেখানে প্রিপেইড মিটারের বিলের তথ্য দেখতে পাবেন।

    Nesco প্রিপেইড মিটার বিল চেক কোডের তালিকা

    নেসকো প্রিপেইড মিটার বিল যাচাই এবং অন্যান্য গুরুত্বপূর্ণ কোডের তালিকা:

    কোড তথ্যের বিবরণ
    7 চুক্তিবদ্ধ লোড
    18 ট্যারিফ ক্যাটাগরি
    19 বর্তমান বিদ্যুতের রেট
    32 ইমারজেন্সি ব্যালেন্স
    37 বর্তমান ব্যালেন্স
    39 ইমারজেন্সি ব্যালেন্স খরচের পরিমাণ
    45 সাপ্তাহিক ছুটির দিন
    46 ফ্রেন্ডলি আওয়ার
    52 ভোল্টে

    নেসকো প্রিপেইড মিটার যোগাযোগ নম্বর

    নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (পিএলসি)
    বিদ্যুৎ ভবন, হেতেম খাঁ, রাজশাহী – ৬০০০

    প্রয়োজনীয় তথ্যের জন্য ইমেইল: info@nesco.gov.bd
    অভিযোগের জন্য ইমেইল: complain@nesco.gov.bd

    বিদ্যুৎ বিভাগ হটলাইন: 16999
    নেসকো হটলাইন: 16603

    উপরের নিয়ম অনুসরণ করে নেসকো প্রিপেইড মিটারের বিল নিয়মিত চেক করুন এবং অনলাইনে নেসকো প্রিপেইড বিল যাচাই করে ব্যালেন্স শেষ হওয়ার আগে রিচার্জ করুন। না হলে বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়ে যেতে পারে এবং অতিরিক্ত ঝামেলা হতে পারে।

    Nesco প্রিপেইড বিল নেসকো বিদ্যুৎ বিল দেখার নিয়ম বিকাশ অ্যাপ ব্যবহার করে নেসকো বিল চেক রকেট অ্যাপের মাধ্যমে নেসকো বিল চেক করার উপায়
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Admin
    • Website

    bntrick.com হল বাংলা ভাষায় একটি অন্যতম বাংলা ব্লগ ওয়েবসাইট , যেখানে আমরা দক্ষ লেখকের মাধ্যমে প্রতিনিয়ত বিভিন্ন শিক্ষা ও সচেতনতা মূলক ব্লগ প্রকাশ করি যা ইউনিক ও সবার জন্যে উন্মুক্ত।

    Related Posts

    ৩০০+ হিন্দু মেয়েদের নাম অর্থসহ ২০২৬

    February 1, 2026

    পল্লী বিদ্যুৎ মিটারের আবেদনের সর্বশেষ অবস্থা জানার সহজ উপায়

    January 31, 2026

    fi amanillah meaning bangla : ফি আমানিল্লাহ অর্থ কি?

    January 27, 2026
    Leave A Reply Cancel Reply

    Search
    Recent Posts
    • ৩০০+ হিন্দু মেয়েদের নাম অর্থসহ ২০২৬
    • Nesco প্রিপেইড বিল চেক করার নিয়ম
    • পল্লী বিদ্যুৎ মিটারের আবেদনের সর্বশেষ অবস্থা জানার সহজ উপায়
    • Dolarkit.com: Essential News and Policy for the Modern Strategist for Better Plan
    • আজকের সোনার দাম ২৯ জানুয়ারি ২০২৬ (Gold Price today)
    Categories
    • Business
    • Cricket
    • Education
    • Game
    • Gold Price Today
    • Health
    • life style
    • News
    • Others
    • Science and Technology
    • Sports
    • Technology
    • Telecom
    • Uncategorized
    • সোশ্যাল মিডিয়া
    • স্বাস্থ্য
    © 2023 - 2026 BN Trick
    • Terms Conditions
    • Privacy Policy
    • Contact US
    • About US

    Type above and press Enter to search. Press Esc to cancel.