Close Menu
BN Trick
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    BN Trick
    Button
    • Home
    • Gold Price Today
    • Telecom
    • Science and Technology
    • Health
    • Education
    • Business
    • Ramadan Calendar 2026
    • Others
    BN Trick
    Home»News»চ্যাটজিপিটির নতুন সংস্করণ চালু করতে যাচ্ছে ওপেনএআই
    News

    চ্যাটজিপিটির নতুন সংস্করণ চালু করতে যাচ্ছে ওপেনএআই

    AdminBy AdminNovember 11, 2025No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    চ্যাটজিপিটির নতুন সংস্করণ চালু করতে যাচ্ছে ওপেনএআই
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির অগ্রযাত্রায় আরেকটি নতুন সংযোজন আনতে যাচ্ছে মার্কিন প্রতিষ্ঠান ওপেনএআই। সংস্থাটি তাদের জনপ্রিয় এআই ল্যাঙ্গুয়েজ মডেলের নতুন সংস্করণ জিপিটি ৫.১ চালুর প্রস্তুতি নিচ্ছে।

    নতুন এই সিরিজে থাকবে তিনটি উন্নত সংস্করণ, জিপিটি ৫.১ বেস, জিপিটি ৫.১ রিজনিং এবং জিপিটি ৫.১ প্রো। এর মধ্যে প্রিমিয়াম সংস্করণ জিপিটি ৫.১ প্রো মাসে ২০০ ডলার ফি পরিশোধ করলে ব্যবহার করা যাবে।

    নতুন প্রজন্মের এআই ল্যাঙ্গুয়েজ মডেল জিপিটি ৫.১ ইতোমধ্যেই মাইক্রোসফটের অ্যাজুর ক্লাউড প্ল্যাটফর্মে সংযোজনের প্রক্রিয়ায় রয়েছে। ধারণা করা হচ্ছে, খুব শীঘ্রই ওপেনএআই আনুষ্ঠানিকভাবে এই মডেলটির উদ্বোধনের ঘোষণা দেবে।

    ওপেনএআই সাধারণত প্রতি তিন থেকে চার মাস পরপর তাদের ল্যাঙ্গুয়েজ মডেলের নতুন সংস্করণ প্রকাশ করে থাকে। এর আগে, গত ৭ আগস্ট সর্বশেষ সংস্করণ জিপিটি ৫ উদ্বোধন করা হয়েছিল। তথ্য অনুযায়ী, নতুন জিপিটি ৫.১ সংস্করণে বড় কোনো পরিবর্তন না আসলেও এতে স্বাস্থ্যসংক্রান্ত নিরাপত্তাব্যবস্থা, মডেলের গতি এবং কার্যকারিতার ক্ষেত্রে বেশ উন্নতি আসবে বলে জানা গেছে।

    ওপেনএআই সম্প্রতি কোড লেখার সহায়ক জনপ্রিয় মডেলটির নতুন সংস্করণ জিপিটি ৫ কোডেক্স উন্মোচন করেছে। যা তুলনামূলকভাবে কম খরচে ব্যবহারযোগ্য হলেও এই সংস্করণটি কর্মক্ষমতা ও নির্ভুলতার দিক থেকে প্রায় কোডেক্স হাই মডেলের সমমান বলে জানা গেছে।

    ওপেনএআই এর দেওয়া তথ্য অনুযায়ী, সহজ ও স্বল্প জটিলতার কাজের জন্য মূলত জিপিটি ৫ কোডেক্স মিনি তৈরি করা হয়েছিলো। এটি যখন নির্ধারিত সীমার প্রায় ৯০ শতাংশ ব্যবহার করা হবে, তখন কাজের গতি সঠিক রাখার জন্য কোডেক্স স্বয়ংক্রিয়ভাবে মিনি সংস্করণ ব্যবহারের পরামর্শ দেবে।

    জিপিটি ৫ কোডেক্স মিনি মডেলে আগের তুলনায় প্রায় চার গুণ বেশি ব্যবহারসীমা থাকবে বলে জানিয়েছে ওপেনএআই। যদিও এটি তুলনামূলকভাবে ছোট আকারের মডেল হওয়াই সামান্য পার্থক্য দেখা যেতে পারে। তবে এর কার্যক্ষমতায় কোনো ঘাটতি থাকবে না।

    নতুন এই আপডেটের ফলে চ্যাটজিপিটি প্লাস, বিজনেস ও এডু ব্যবহারকারীরা আগের তুলনায় ৫০ শতাংশ বেশি রেট লিমিট সুবিধা পাবে। পাশাপাশি প্রো ও এন্টারপ্রাইজ ব্যবহারকারীদের জন্য অগ্রাধিকারভিত্তিক দ্রুত প্রতিক্রিয়া (priority response) সুবিধা যুক্ত করা হয়েছে, যা তাদের কাজের গতি ও দক্ষতা আরও বৃদ্ধি।

    সোর্সঃ ওপেনএআই

    ওপেনএআই চ্যাটজিপিটি চ্যাটজিপিটি প্লাস
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Admin
    • Website

    bntrick.com হল বাংলা ভাষায় একটি অন্যতম বাংলা ব্লগ ওয়েবসাইট , যেখানে আমরা দক্ষ লেখকের মাধ্যমে প্রতিনিয়ত বিভিন্ন শিক্ষা ও সচেতনতা মূলক ব্লগ প্রকাশ করি যা ইউনিক ও সবার জন্যে উন্মুক্ত।

    Related Posts

    পল্লী বিদ্যুৎ মিটারের আবেদনের সর্বশেষ অবস্থা জানার উপায় ২০২৬

    May 12, 2026

    আজকের স্বর্ণের দাম ২ মার্চ ২০২৬

    March 2, 2026

    Dolarkit.com: Essential News and Policy for the Modern Strategist for Better Plan

    January 31, 2026
    Leave A Reply Cancel Reply

    Search
    Recent Posts
    • Bhubaneswar PIN Code: Complete List of Postal Codes & Area-Wise PIN Codes
    • Non-Creamy Layer Certificate: Full Guide in Simple Words
    • Sri Lanka National Cricket Team vs Pakistan National Cricket Team: Know the Full Story Between These Two Teams
    • Alaikas.com Review: Is It a Legit Fashion & Tech Store in 2026?
    • Almawadahit com: Your Complete Guide to UAE Information and Digital Solutions
    Categories
    • Business
    • Cricket
    • Education
    • Game
    • Gold Price Today
    • Health
    • life style
    • News
    • Others
    • Science and Technology
    • Sports
    • Technology
    • Telecom
    • Tips
    • Uncategorized
    • সোশ্যাল মিডিয়া
    • স্বাস্থ্য
    © 2023 - 2026 BN Trick
    • Terms Conditions
    • Privacy Policy
    • Contact US
    • About US

    Type above and press Enter to search. Press Esc to cancel.