ফেনাডিন ১২০ একটি আধুনিক ও নিরাপদ অ্যালার্জি ওষুধ। এর মূল উপাদান হলো ফেক্সোফেনাডিন হাইড্রোক্লোরাইড, যা প্রধানত অ্যালার্জির কারণে হওয়া বিভিন্ন সমস্যাগুলো দ্রুত কমানোর জন্য ব্যবহার করা হয়। এই ওষুধটি রেনাটা লিমিটেড (Renata Limited) নামে একটি কোম্পানি তৈরি করেছে। যেহেতু এটি দ্বিতীয় প্রজন্মের অ্যান্টিহিস্টামিন ওষুধ, তাই খাওয়ার পর সাধারণত ঘুম বা ঝিমুনি হয় না এবং রোগী স্বাভাবিকভাবে তার দৈনন্দিন কাজগুলো চালিয়ে যেতে পারে।
ফেনাডিন ১২০ এর উপকারিতা
ফেনাডিন ১২০ হলো একটি কার্যকর অ্যালার্জি ওষুধ, যা মূলত হাঁচি, নাক চলা, চোখে পানি পড়া এবং চুলকানি কমাতে ব্যবহৃত হয়। পাশাপাশি এটি মৌসুমী অ্যালার্জিক রাইনাইটিস বা খড় জ্বরের লক্ষণ দূর করতে সাহায্য করে। দীর্ঘস্থায়ী চর্মরোগ বা আমবাত (Chronic Urticaria) জনিত চুলকানি এবং ত্বকের লালভাব কমাতেও খুবই কার্যকর ।
ফেনাডিন ১২০ এর মূল উপকারিতা:
অ্যালার্জিক রাইনাইটিস: নাক দিয়ে পানি পড়া, হাঁচি, নাকে চুলকানি এবং চোখ লাল হওয়া বা পানি পড়ার মতো লক্ষণগুলো দ্রুত কমায়।
ত্বকের অ্যালার্জি বা আমবাত: ত্বকে চাকা চাকা লাল দাগ (Hives) এবং তীব্র চুলকানি বা আমবাতের সমস্যা দূর করতে এটি খুবই কার্যকর।
নন-সিডেটিং: এই ওষুধ খাওয়ার পর শরীরে ঘুম বা ঝিমুনি ধরেনা, তাই দিনের বেলায় স্বাভাবিক কাজকর্ম করার জন্য এটি বেশ নিরাপদ।
দ্রুত কার্যকারিতা: ওষুধ সেবনের ১–২ ঘণ্টার মধ্যেই এর কার্যকারিতা শুরু হয় এবং এটি প্রায় ২৪ ঘণ্টা কাজ করে।
ফেনাডিন ১২০ খাওয়ার নিয়ম
ফেনাডিন ১২০ ক্রণিক ইডিয়প্যাথিক আর্টিক্যারিয়া এবং অ্যালার্জিক রাইনাইটিসের সমস্যা কমানোর জন্য ব্যবহার করা হয়। এটি সাধারণত দিনে একবার পানি দিয়ে খাওয়া যায়। ডাক্তার পরামর্শ অনুযায়ী ওষুধ খাওয়া গুরুত্বপূর্ণ। তবে কিছু সাধারণ নিয়ম নিচে উল্লেখ করে দেওয়া হলো :
সেবনের মাত্রা
যেসব বাচ্চার বয়স ১২ বছরের বেশি, তারা ফেনাডিন ১২০ মিলিগ্রাম দিনে একবার অথবা ৬০ মিলিগ্রাম দিনে দুইবার সেবন করতে পারবেন।
যাদের বয়স ৬ থেকে ১১ বছরের মধ্যে তারা ফেনাডিন ৩০ মিলিগ্রাম দিনে একবার বা ৬০ মিলিগ্রাম দিনে একবার সেবন করতে পারে।
সেবনের সময়
ঔষধটি খাবারের আগে বা পরে খাওয়া যেতে পারে। তবে কিছু গবেষণায় দেখা গেছে, খাবারের সঙ্গে বা খাবারের কিছুক্ষণ আগে খেলে এর কার্যকারিতা কিছুটা কমতে পারে। তাই খালি পেটে বা খাবারের ১–২ ঘণ্টা আগে বা পরে খেলে ভালো ফল পাওয়া যায়।
অনেক চিকিৎসক সকালে একবার ঔষধটি খাওয়ার পরামর্শ দেন, কারণ এটি সাধারণত শরীরে ঘুম বা ঝিমুনি সৃষ্টি করে না, ফলে দিনের বেলায় কাজকর্মে কোনো সমস্যা হয় না।
Fenadin 120 এর পার্শ্বপ্রতিক্রিয়া
Fenadin 120 অনেক নিরাপদ একটি ওষুধ। তবে কিছু সময় পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে। যেগুলো নিচে উল্লেখ করে দেওয়া হলো:
- বমি বমি ভাব
- সামান্য মাথাব্যথা
- সামান্য মাথা ঘোরা
- মুখ শুকিয়ে যাওয়া
এই সমস্যাগুলো দেখা দেওয়া মাত্রই ডাক্তারের পরামর্শ নিবেন এবং নিজ থেকে কোন ডোজ বন্ধ বা বৃদ্ধি করবেন না।
গুরুত্বপূর্ণ সতর্কতা ও সাবধানতা
ফেনাডিন ১২০ ব্যবহারের সময় কিছু গুরুত্বপূর্ণ সতর্কতা ও সাবধানতা মনে রাখা উচিত:
কিডনির সমস্যা: যাদের কিডনির সমস্যা আছে, তাদের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ডোজ কমানো প্রয়োজন হতে পারে।
ফলের রস এড়িয়ে চলা: ফেনাডিন খাওয়ার ২ ঘণ্টা আগে বা পরে কোনো প্রকার ফলের রস খাওয়া উচিত নয়।
গর্ভাবস্থা ও স্তন্যদানকাল: এটি কেবল চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এবং একান্ত প্রয়োজন হলে ব্যবহার করা উচিত।
অ্যান্টাসিড সেবন: ফেনাডিন সেবনের অন্তত ২ ঘণ্টা আগে বা পরে অ্যালুমিনিয়াম বা ম্যাগনেসিয়াম সমৃদ্ধ অ্যান্টাসিড খাওয়া উচিত।
ফেনাডিন ১২০ এর দাম
বাংলাদেশে ফেনাডিন ১২০ ট্যাবলেটের সাধারণত একটি স্ট্রিপ (১০ ট্যাবলেট) এর দাম প্রায় ৯০ টাকা। ফার্মেসি বা দোকানের ওপর নির্ভর করে দাম কিছুটা কম বা বেশি হতে পারে। তবে একটি ট্যাবলেটের আনুমানিক মূল্য প্রায় ৯ টাকা।
শেষ মতামত
আমাদের এই আর্টিকেলে ফেনাডিন ১২০ ওষুধের কার্যকারিতা ও ব্যবহার সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আশা করি এটি পড়ে আপনি ওষুধের কাজ, খাওয়ার নিয়ম, সতর্কতা এবং দামসহ অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য সহজে জানতে পারছেন। আর্টিকেলটি যদি আপনার জন্য উপকারী হয়, তাহলে আপনার পরিচিত ও পরিবারদের সঙ্গে শেয়ার করুন।
