Close Menu
BN Trick
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    BN Trick
    Button
    • Home
    • Gold Price Today
    • Telecom
    • Science and Technology
    • Health
    • Education
    • Business
    • Ramadan Calendar 2026
    • Others
    BN Trick
    Home»News»স্যামসাং মেমোরি চিপের দাম ৬০ শতাংশ পর্যন্ত বাড়িয়েছে
    News

    স্যামসাং মেমোরি চিপের দাম ৬০ শতাংশ পর্যন্ত বাড়িয়েছে

    AdminBy AdminNovember 16, 2025No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    স্যামসাং মেমোরি চিপের দাম ৬০ শতাংশ পর্যন্ত বাড়িয়েছে
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    গত সেপ্টেম্বর থেকে প্রতিটি মেমোরি চিপের দাম ৬০ শতাংশ পর্যন্ত বাড়িয়েছে, বিশ্বের সবচেয়ে বড় মেমোরি চিপ নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং। পাশাপাশি ডেস্কটপে ব্যবহৃত ডিআরএম র‍্যামের দামও ১৭০ শতাংশের বেশি বাড়ানো হয়েছে। তাই ধারণা করা হচ্ছে স্টোরেজযুক্ত ইলেকট্রনিক পণ্যে যেমন ন্যান্ড ফ্ল্যাশ মেমোরি ব্যবহার করা ডিভাইসগুলোর দামও বিশ্ববাজারে বাড়তে পারে।

    এআইভিত্তিক নতুন ডাটা সেন্টার নির্মাণের কারণে মেমোরির চাহিদা দিন দিন বেড়েই যাচ্ছে। তবে চাহিদা বাড়লেও অতিরিক্ত সরবরাহের ঝুঁকি এড়ানোর জন্য তারা এখন মেমোরি তৈরির পরিকল্পনা করছেনা বলে জানিয়েছে রয়টার্স।

    নতুন এই বছরে এআই অবকাঠামোর দ্রুত বিস্তারের কারণে গুরুত্বপূর্ণ হার্ডওয়্যার ও বিদ্যুতের চাহিদাও বেড়ে গেছে বলে জানিয়েছে বিশ্লেষকরা। ফলে প্রযুক্তি খাতে একের পর এক ঘাটতি দেখা দেওয়া শুরু হয়েছে।

    ২০২৫ সালের শুরুতে নতুন প্রজন্মের গ্রাফিক্স কার্ড বাজারে আসার পর প্রথম সংকট দেখা দিয়েছে। তারপর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও, ডাটা সেন্টার নির্মাণের চাপ বাড়ায় আশপাশের জাইগাগুলোতে বিদ্যুৎ খরচ দ্রুত বৃদ্ধি পেয়েছে।

    এমন পরিস্থিতিতে মাইক্রোসফট তাদের কেনা বিপুল সংখ্যক জিপিইউ চালানোর জন্য প্রয়োজনীয় বিদ্যুৎ পাচ্ছে না। অন্যদিকে শক্তি ঘাটতি মোকাবেলায় ইলন মাস্কের প্রতিষ্ঠান এক্সএআই প্রচুর গ্যাস টারবাইন কিনেছে। এছাড়াও, নিজেদের চাহিদা মেটাতে একটি বিদ্যুৎ কেন্দ্রও ক্রয় করেছে প্রতিষ্ঠানটি।

    রয়টার্সের দেওয়া তথ্য অনুযায়ী, এআই চাহিদার এবার আরো গভীরে পৌঁছে গিয়েছে, ফলে কয়েক মাস ধরেই মেমোরি বাজারে প্রভাব পড়ছে। এজন্য স্যামসাং মেমোরি চিপের দামও উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে। কোম্পানিটির ৩২ জিবি ডিডিআর ৫ র‍্যাম সেপ্টেম্বরে আগে ছিল ১৪৯ ডলার, এখন তা বেড়ে ২৩৯ ডলারে দারিয়েছে।

    সোর্স: স্যামসাং

    স্যামসাং স্যামসাং মেমোরি চিপের দাম
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Admin
    • Website

    bntrick.com হল বাংলা ভাষায় একটি অন্যতম বাংলা ব্লগ ওয়েবসাইট , যেখানে আমরা দক্ষ লেখকের মাধ্যমে প্রতিনিয়ত বিভিন্ন শিক্ষা ও সচেতনতা মূলক ব্লগ প্রকাশ করি যা ইউনিক ও সবার জন্যে উন্মুক্ত।

    Related Posts

    আজকের স্বর্ণের দাম ২ মার্চ ২০২৬

    March 2, 2026

    Dolarkit.com: Essential News and Policy for the Modern Strategist for Better Plan

    January 31, 2026

    মেট্রোরেলের সময়সূচি, ভাড়া, সকল স্টেশন তালিকা এবং টিকিট কাটার নিয়ম ২০২৬

    January 27, 2026
    Leave A Reply Cancel Reply

    Search
    Recent Posts
    • Những lựa chọn thay thế iPad giá tốt nhất cho designer và digital nomad năm 2026
    • Olanex 5 এর কাজ কি, খাওয়ার নিয়ম এবং পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে বিস্তারিত জেনে নিন
    • Tiktok Coins: What They Are, How They Work and Why They Matter
    • Garuda vip88.com: Play, Earn & Win Big Rewards Instantly
    • আজকের সোনার দাম ১৫ এপ্রিল ২০২৬
    Categories
    • Business
    • Cricket
    • Education
    • Game
    • Gold Price Today
    • Health
    • life style
    • News
    • Others
    • Science and Technology
    • Sports
    • Technology
    • Telecom
    • Uncategorized
    • সোশ্যাল মিডিয়া
    • স্বাস্থ্য
    © 2023 - 2026 BN Trick
    • Terms Conditions
    • Privacy Policy
    • Contact US
    • About US

    Type above and press Enter to search. Press Esc to cancel.